‘টেবিলের নিচে টাকা দেওয়া থেকে বেশি ভালো বাড়তি ভ্যাট প্রদান করা।’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 27 January, 2025, 12:47 pm
‘টেবিলের নিচে টাকা দেওয়া থেকে বেশি ভালো বাড়তি ভ্যাট প্রদান করা।’

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট প্রদান করা বেশি উপকারী।

সোমবার, নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘রিফর্মস ইন কাস্টমস, ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভ্যাট প্রসঙ্গে তিনি বলেন, বাড়তি ভ্যাট দিলেও অন্যদিকে অনেক সুবিধা পাওয়া যাবে। ব্যবসায়ীদের কিছু ক্ষেত্রে অতিরিক্ত টাকা দিতে হবে না, শুধু ভ্যাটই হবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে ঢাকা-বগুড়া ট্রাক ভাড়া কমে গেছে এবং সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভ্যাটের মাধ্যমে টাকা ব্যয় হচ্ছে, যা জনগণের কল্যাণে ব্যবহৃত হবে।

অর্থ উপদেষ্টা আরও জানান, সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করবে এবং ভ্যাট, ট্যাক্স ও পলিসির সংস্কারে কাজ করবে। তিনি বলেন, একসময় ২০ হাজার টাকা ঘুষ দিয়ে টেলিফোন লাইন নেওয়া হলেও এখন সেই ঘুষ প্রথা বন্ধ করতে সরকার সংস্কার করছে।