পবিত্র শবেবরাত পালিত হবে ১৪ ফেব্রুয়ারি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 30 January, 2025, 2:17 pm
পবিত্র শবেবরাত পালিত হবে ১৪ ফেব্রুয়ারি

বাংলাদেশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।