বাংলাদেশ বিমান ভেঙে ‘বাংলাদেশ এয়ারওয়েজ’ গঠনের সুপারিশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 3 February, 2025, 3:07 pm
বাংলাদেশ বিমানকে ভেঙে এর অর্ধেক সম্পদ দিয়ে সম্পূর্ণ নতুন একটি এয়ারলাইনস ‘বাংলাদেশ এয়ারওয়েজ’ গঠনের সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ টাস্কফোর্স কমিটি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “বাংলাদেশ বিমান ৫০ বছরেও আধুনিক ও মানসম্পন্ন যাত্রীসেবা দিতে ব্যর্থ হয়েছে। তাই নতুন একটি বিশ্বমানের এয়ারলাইনস তৈরির সুপারিশ করা হয়েছে, যা স্বতন্ত্র ব্যবস্থাপনা কাঠামোর অধীনে পরিচালিত হবে।”
তিনি আরও বলেন, “বিদেশি এয়ারলাইনসগুলো যেখানে লাভ করছে, সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ধারাবাহিকভাবে ক্ষতির মুখে রয়েছে। নতুন কাঠামোই এর সমাধান হতে পারে।”


আপনার মতামত লিখুন