আবরার ফাহাদের হত্যাকাণ্ড অবলম্বনে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ মুক্তি পেতে যাচ্ছে ইউটিউবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 11 February, 2025, 5:24 pm
আবরার ফাহাদের হত্যাকাণ্ড অবলম্বনে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ মুক্তি পেতে যাচ্ছে ইউটিউবে

২০১৯ সালে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের হাতে পিটিয়ে হত্যা করা হয় মেধাবী ছাত্র আবরার ফাহাদকে। তার হত্যাকাণ্ডের পর আবরার হয়ে ওঠেন প্রতিবাদের প্রতীক, এবং এই করুণ ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’। তরুণ নির্মাতা শেখ জিসান আহমেদ এর পরিচালক।

শর্টফিল্মটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাস ও সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। এবার, বাংলাদেশি দর্শকদের জন্য এটি মুক্তি পেতে যাচ্ছে ইউটিউবে। প্রযোজক প্রতিষ্ঠান ‘একটি ফুল’ জানায়, শর্টফিল্মটি আগামী ১২ ফেব্রুয়ারি ‘একটিফুল’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

পরিচালক শেখ জিসান আহমেদ বলেন, “দর্শকরা আমাদের কাছে মৌলিক কাজ প্রত্যাশা করে। সেই প্রত্যাশা থেকেই আমরা ‘রুম নম্বর ২০১১’ নির্মাণ করেছি। আশা করি, এটি দর্শকদের আকৃষ্ট করবে।”