ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগ দিতে দুবাই গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 12 February, 2025, 5:01 pm
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগ দিতে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
দুই দিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামী শুক্রবার তিনি দেশে ফিরবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন