ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন, এখন থেকে ‘জাতীয় স্টেডিয়াম’ নামে পরিচিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 15 February, 2025, 3:39 pm
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন, এখন থেকে ‘জাতীয় স্টেডিয়াম’ নামে পরিচিত

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এর নাম পরিবর্তন করে এখন থেকে এটি ‘জাতীয় স্টেডিয়াম’ নামে পরিচিত হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়ামটি প্রথমে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। পরে, আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম রাখা হয়।

স্টেডিয়ামটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এক সময় এখানে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হতো। বর্তমানে এটি মূলত ফুটবল ও অ্যাথলেটিকস প্রতিযোগিতার জন্য ব্যবহৃত হচ্ছে।