পিলখানার হত্যাযজ্ঞ নিয়ে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 25 February, 2025, 5:23 pm
পিলখানার হত্যাযজ্ঞ নিয়ে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে দুইদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়।

মঙ্গলবার সকালে জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানায় শহিদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এই দিনটি সেনাবাহিনীর জন্য এক কালো অধ্যায়। দেশের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করতে ষড়যন্ত্রকারীরা ৫৭ জন চৌকস সেনাকে হত্যা করেছিল।

তিনি আরও বলেন, জাতীয় শহিদ সেনা দিবস ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানাই এবং নিহত সেনা সদস্যদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি।