প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সরকার চলতি বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 26 February, 2025, 7:14 pm
প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সরকার চলতি বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করবে। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য দেন।

অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশের জন্য জার্মানির সহযোগিতা প্রয়োজন, এবং জাতীয় নির্বাচন সফল করতে তারা কঠোর পরিশ্রম করছেন। তিনি জার্মানির জনগণ এবং অর্থনীতির প্রশংসা করে বলেন, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক অনেক পুরানো, তবে বিশেষ সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

জারাহ ব্রুন বাংলাদেশ সফরে এসে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ বিষয়ে ধারণা নিচ্ছেন এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উন্নতির প্রশংসা করেন।