রাজধানীতে ৯ দিনের অভিযানে গ্রেপ্তার হয়েছে ২ হাজারের বেশি মানুষ।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 6 March, 2025, 11:19 pm
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ১৮৭ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর এবং মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধী রয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৯ দিনের অভিযানে মোট ২,১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬৪টি মামলা দায়ের হয়েছে এবং বেশ কিছু অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ডিএমপি ৫০ থানা এলাকায় ৬৬৭টি টহল দল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি তল্লাশি চৌকি পরিচালনা করেছে।


আপনার মতামত লিখুন