জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশে মাত্র সাতটি দলের মতামত জমা, ১৬টি দল সময় চেয়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 13 March, 2025, 3:27 pm
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমনসহ গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে মাত্র সাতটি দল মতামত জমা দিয়েছে, আর ১৬টি দল অতিরিক্ত সময় চেয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলের কাছে সংস্কার কমিশনের সুপারিশ পাঠানো হয় এবং তাদের ১৩ মার্চের মধ্যে মতামত দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে মাত্র সাতটি দল মতামত দিয়েছে, ১৬টি দল পূর্ণাঙ্গ মতামতের জন্য সময় চেয়েছে এবং বাকিদের সঙ্গে কমিশন পুনরায় যোগাযোগ করছে।


আপনার মতামত লিখুন