সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে প্রথমবারের মতো জাতীয়ভাবে বাংলা নববর্ষ উদযাপনের উদ্যোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 19 March, 2025, 6:57 pm
সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে প্রথমবারের মতো জাতীয়ভাবে বাংলা নববর্ষ উদযাপনের উদ্যোগ

প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বাংলা নববর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১৯ মার্চ) প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

সরকার বাংলা নববর্ষ ১৪৩২ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন উপলক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করছে। এ বছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি অন্যান্য আদিবাসী জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক নববর্ষ শোভাযাত্রার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সকল নাগরিক যেন আনন্দমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আগামী ২৩ মার্চ (রোববার) দুপুর ১২টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।