বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 26 March, 2025, 2:50 pm
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার নির্বাচনের ব্যাপারে দেওয়া বক্তব্যকে অস্পষ্ট বলে মন্তব্য করেছেন।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য সব কথা অস্পষ্ট। এটা কোন রোডম্যাপ ঘোষণা হয়নি।” তিনি আরও জানান, বিএনপি বারবার নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য দাবি করেছে, কারণ তা ছাড়া দেশের সংকট কাটবে না।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য। নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে।”