১২ অঞ্চলের নদীবন্দরে ঝড়বৃষ্টির আশঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত
ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 4 May, 2025, 8:47 pm
দেশের ১২টি অঞ্চলের নদীবন্দরে ঝড়বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৪ মে) মধ্যরাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সতর্ক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন