পেহেলগাম হামলায় ভারতের প্রতিক্রিয়াকে ‘জেদি শিশুর আচরণ’ বলল পাকিস্তান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৭:১১ অপরাহ্ণ
পেহেলগাম হামলায় ভারতের প্রতিক্রিয়াকে ‘জেদি শিশুর আচরণ’ বলল পাকিস্তান

ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের অবস্থানকে তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল। তিনি ভারতের প্রতিক্রিয়াকে ‘জেদি শিশুর মতো আচরণ’ বলে উল্লেখ করে বলেন, ‘ভারত শান্তির পথে না গিয়ে একতরফাভাবে শুধু অভিযোগ করে যাচ্ছে।’

পাকিস্তানি এই মন্ত্রী আরও বলেন, এই হামলার পেছনে অন্য কোনো ‘নাটক’ লুকিয়ে থাকতে পারে এবং ভারতের অভ্যন্তরীণ বিশ্লেষকরাও এটিকে একটি বড় ধরনের নিরাপত্তা ব্যর্থতা হিসেবে বিবেচনা করছেন।

আহসান ইকবাল জানান, পাকিস্তান শান্তি চায়, তবে যদি আগ্রাসন হয়, তবে তার জবাব দ্বিগুণ শক্তিতে দেওয়া হবে। তার ভাষায়, ‘পাকিস্তানের দিকে যদি কুদৃষ্টি দেয় ভারত, তবে এমন জবাব পাবে যা চিরকাল মনে রাখবে।’

তিনি একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান এবং বলেন, একতরফা অভিযোগ বা সাজানো ঘটনা দিয়ে আঞ্চলিক উত্তেজনা বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।