নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত রোগে ১০ স্কুলশিক্ষার্থী অসুস্থ, ৭ জন ভর্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 20 May, 2025, 5:46 pm
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত রোগে ১০ স্কুলশিক্ষার্থী অসুস্থ, ৭ জন ভর্তি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত একটি রোগে ১০ জন দশম শ্রেণীর স্কুলশিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার দুপুরে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। তাদের মধ্যে সাতজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থদের মধ্যে লিজা আক্তার, আনিসা আক্তার, রাজিয়া আক্তার, হাদিয়া আক্তার, হাফসা আক্তার, এলিন আক্তার ও তানিসা আক্তার রয়েছেন। আরেকজন মেহেরুন নেছাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ক্লাস চলাকালে প্রথম একজন শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত ১০ জন অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান, যেখানে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা. তাহমিনা আক্তার প্রাথমিকভাবে শ্বাসকষ্টকে অসুস্থতার কারণ হিসেবে উল্লেখ করেছেন এবং তাদের হাসপাতালে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত চিকিৎসা চলছে।