উপদেষ্টা ও মন্ত্রিদের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অর্থনৈতিক উপদেষ্টা কমিটি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 21 May, 2025, 5:51 pm
উপদেষ্টা ও মন্ত্রিদের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অর্থনৈতিক উপদেষ্টা কমিটি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাব আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় পিপিআর, ২০০৮ এর বিধি ৭৬(২)-এর উর্ধ্বে মূল্যে গাড়ি কেনার জন্য নীতিগত অনুমোদন চেয়েছিল, যা কমিটি অনুমোদন দেয়নি। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব বাদে বাকি দুটি প্রস্তাবের মধ্যে একটি অনুমোদিত হলেও গাড়ি কেনার প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে।