কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে ঢাকার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 28 May, 2025, 3:15 pm
কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে ঢাকার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার

মঙ্গলবার ভোরে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে সেনাবাহিনী ঢাকার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করেছে। তার সঙ্গে তার সহযোগী মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও শরীফকেও আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় দেড় মাস আগে কালিশংকরপুর সোনার বাংলা সড়কের মৃত মীর মহিউদ্দিনের বাড়ির পেছনের একটি বাড়ি দুই যুবক ভাড়া নেন। তারা মূলত বাড়ির নিচতলায় থাকতেন।

ভোর রাতে তারা দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা ওই বাড়িটি ঘিরে অভিযান পরিচালনা করছেন। কিছুক্ষণ পর কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

ওই বাড়িতে থাকা কয়েকজন শিক্ষার্থী মেসের একজন জানান, সকাল ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস আসে। তখন সেনাসদস্যরা একজন দাড়িওয়ালা ব্যক্তিকে হাতকড়া পরিয়ে এবং আরেক যুবকের হাত বেঁধে গাড়িতে তোলেন। সেনাবাহিনীর এক সদস্য জানান, অভিযানে সুব্রত বাইনকে আটক করা হয়েছে।