মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের মদদদাতা এক্সেল বাবু গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 28 May, 2025, 3:27 pm
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের মদদদাতা এক্সেল বাবু গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের মদদদাতা হিসেবে পরিচিত এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, কথিত বিএনপি নেতা এক্সেল বাবু ‘কবজি কাটা’ নামে পরিচিত গ্যাং গ্রুপের প্রধান আনোয়ারের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি আনোয়ারকে আশ্রয় দেওয়ার পাশাপাশি তার অপরাধ কর্মকাণ্ডেও সহযোগিতা করতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এক্সেল বাবু ও তার সহযোগীদের নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এলাকাবাসী বারবার তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল। অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করা হলো।