নির্বাচনে না যাওয়ার ঘোষণা জাতীয় নাগরিক পার্টির

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ
নির্বাচনে না যাওয়ার ঘোষণা জাতীয় নাগরিক পার্টির

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণের পর এক প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। জনগণের মতামতের ভিত্তিতে মৌলিক সংস্কার সম্পন্ন করে যদি জুলাই সনদ প্রণয়ন করা হয়, তাহলে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এনসিপির কোনো আপত্তি থাকবে না।

নাহিদ ইসলাম আরও জানান, কয়েকটি রাজনৈতিক দলের চাপ এবং উদ্বেগের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা একটি সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপ মূলত নির্বাচনী পরিস্থিতি স্থিতিশীল করতে এবং জনগণের আস্থা ফেরাতে নেওয়া একটি সম্ভাব্য উদ্যোগ। এর মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে থাকা শঙ্কা দূর করা যাবে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।