সোশ্যাল বিজনেসের মাধ্যমে বিশ্ব পরিবর্তনের বার্তা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 27 June, 2025, 4:56 pm
সোশ্যাল বিজনেসের মাধ্যমে বিশ্ব পরিবর্তনের বার্তা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা (সোশ্যাল বিজনেস) শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তার মতে, বিশ্বব্যাপী সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র কার্যকর পথ হল এই সামাজিক ব্যবসা, যার মাধ্যমে স্বাস্থ্য খাতের নানা চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব।

শুক্রবার সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘সোশ্যাল বিজনেস ডে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সোশ্যাল বিজনেস ডে আয়োজন করা হয়েছে।

এবারের সম্মেলনে বিশ্বের ৩৮টি দেশ থেকে ১ হাজার ৪০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের সিনিয়র কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সামাজিক ব্যবসার বৈশ্বিক গুরুত্ব ও সম্ভাবনার ওপর নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে।