ইরান আনুষ্ঠানিকভাবে আইএইএ’র সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত ঘোষণা
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সঙ্গে সমস্ত সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন। এর ফলে তেহরান আনুষ্ঠানিকভাবে আইএইএ’র সহযোগিতা চুক্তি থেকে বেরিয়ে এসেছে। এই সিদ্ধান্ত ইরানের পার্লামেন্টের পাস করা আইন অনুসারে নেওয়া হয়েছে।
গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালালে পাল্টা আক্রমণ চালায় তেহরান। এই সংঘর্ষ ১২ দিন চলার পর মার্কিন পৃষ্ঠপোষকতায় ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এবং আইএইএ’র ভূমিকা সীমিত থাকায় ইরান এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন