ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিচার বিভাগের কার্যালয়ে সন্ত্রাসী হামলায় আটজন নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 29 July, 2025, 9:14 am
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিচার বিভাগের কার্যালয়ে সন্ত্রাসী হামলায় আটজন নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে একটি বিচার বিভাগের কার্যালয়ে সন্ত্রাসী হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে পাঁচজন বেসামরিক নাগরিক এবং তিনজন হামলাকারী রয়েছেন।

বিচার বিভাগের অনলাইন সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে, অজ্ঞাতনামা বন্দুকধারীরা ওই বিচার কেন্দ্রের ওপর হামলা চালায়, যার ফলে পাঁচজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, আইআরএনএ সংবাদ সংস্থার আলাদা প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার সময় তিনজন হামলাকারী নিহত হয়েছে।