প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন: জাতীয় পার্টি নেতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 29 July, 2025, 10:07 am
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন: জাতীয় পার্টি নেতা

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিকেলে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানান, অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী চার-পাঁচ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। তিনি বলেন, “এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না।”

মোস্তফা জামাল হায়দার আরও বলেন, “নৈরাজ্যের সমাধান নির্বাচনই করবে এবং নির্বাচনের মাধ্যমে দেশের বহু সমস্যা দূর হবে।”

এর আগে প্রধান উপদেষ্টা দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। আজ বিকেলে তিনি আরও ১৪টি দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন।